হোসাইন আহমাদ তাড়াশ প্রতিনিধি।
সিরাজগঞ্জ ৩ ( রায়গঞ্জ, তাড়াশ সলংগা )আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ময়নুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বড়পওতা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ওই হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ময়নুল হক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন