মোঃ সেলিম, মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ভুরঘাটা সেবা হাসপাতালে আজ ১৪ এপ্রিল ২০২৬ ইং, সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে ফুটফুটে জমজ কন্যা সন্তানের জন্ম হয়েছে।
সবচেয়ে আনন্দের বিষয় হলো, সন্তানের জননীর পূর্বে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের অভিজ্ঞতা থাকলেও এবার মহান আল্লাহর অশেষ রহমতে তিনি স্বাভাবিক প্রসবের মাধ্যমে দুই কন্যা সন্তানের মা হয়েছেন। এটি পরিবার ও স্বজনদের মাঝে বাড়তি আনন্দের সঞ্চার করেছে।
বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ ও ভালো আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ভুরঘাটা সেবা হাসপাতালের উন্নত সেবা ও স্বাস্থ্যকর পরিবেশের কারণে রোগীদের মধ্যে আস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, এই হাসপাতাল এখন নির্ভরতার আরেক নাম হয়ে উঠেছে।

একটি মন্তব্য পোস্ট করুন