, বাংলাদেশ |

শীর্ষ খবর

জমি বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, প্রবাসীর ঘরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ।


 

মোঃ সেলিম মাদারীপুর প্রতিনিধি।


মাদারীপুরের কালকিনি উপজেলার দাতপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুবাই প্রবাসী এবাদুল সরদারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিবেশী ইসমাইল সরদারের পক্ষের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এবাদুল সরদার ও ইসমাইল সরদারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ইসমাইল সরদার লোকজন নিয়ে এবাদুলের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় হামলাকারীরা।



ভুক্তভোগী হালিমা বেগম জানান, তার স্বামী প্রবাসে থাকেন। তিনি বৃদ্ধ শাশুড়ি ও মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করেন। ঘটনার রাতে হঠাৎ করে ইসমাইল সরদার দলবল নিয়ে তাদের ঘরে হামলা চালায়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে ইসমাইল সরদার বলেন, তিনি কোনো হামলা, ভাঙচুর বা লুটপাটের সঙ্গে জড়িত নন।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন