, বাংলাদেশ |

শীর্ষ খবর

শ্রীমঙ্গলে বাবাকে হত্যা, ভাইকে জখম,অবশেষে গ্রেফতার ছেলে।

 



মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি।


শ্রীমঙ্গলে বাবা হত্যা ও বড় ভাইকে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্ত ছেলেকে ঘটনার মাত্র তিন ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে 

র‍্যাব-৯ শ্রীমঙ্গল।

পুলিশ জানায়, বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পারিবারিক কলহের জেরে মশিক তার বাবা আকল মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে এবং বড় ভাইকে গুরুতরভাবে আহত করে পালিয়ে যায়। এ ঘটনায় দ্রুত অভিযান শুরু করে র‍্যাব-৯ শ্রীমঙ্গল। প্রযুক্তি ও স্থানীয় তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার প্রায় তিন ঘণ্টার মধ্যে কালাপুরের একটি পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও শোক আর আতঙ্ক এখনো কাটেনি। একটি পরিবারের এই নির্মম পরিণতি স্থানীয়দের গভীরভাবে শোক প্রকাশ করেন এলাকাবাসী ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন