সিরাজগঞ্জের কামারখন্দে রেল লাইনের উপর থেকে গরুর বহর সরাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তিন গরু ও গরুর মালিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার হালুয়াকান্দি গ্রামে ঢাকা-ঈশ্বরদী রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত গরুর মালিক সেলিম মন্ডল হালুয়াকান্দি গ্রামের মৃত গোলবার হোসেন মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান বিকেলে ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতের সময় সেলিম মন্ডল তার নিজের ৯টি গরু নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা এক্সপ্রেসের ধাক্কায় ৩টি গরু এবং তিনি ট্রেনের নিচে পড়ে গেলে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে মারা যান।
এ ব্যাপারে জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম রাকিব বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস এর সাথে হালুয়াকান্দি গ্রামে ট্রেনে কাটা পড়ে মানুষ এবং গরু মারা যাওয়ার ঘটনা ঘটেছে জানতে পেরেছি । বিষয়টি সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।
এ ব্যাপারে সিরাজগঞ্জের রেলওয়ে পুলিশ কর্মকর্তা দুলাল হোসেন বলেন, আমরা জানতে পেরেছি ট্রেনের সাথে দুর্ঘটনায় তিনটি গরু ও একজন মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে আমাদের পুলিশ টিম গঠন ঘটনাস্থলের দিকে যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন