নিউজ ডেস্ক: স্মৃতি টিভি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ মাত্র চার মাস দায়িত্ব পালনের পর হঠাৎ বদলি হওয়ায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বল্প সময়ের দায়িত্বকালেই এটিএম আরিফ তাঁর ভদ্র আচরণ, সাধারণ জীবনযাপন ও জনবান্ধব মনোভাব দিয়ে মানুষের আস্থা অর্জন করেছিলেন। প্রশাসনিক কার্যক্রমে তিনি সহজ-সরল পদ্ধতি অনুসরণ করতেন, যা সাধারণ মানুষের কাছে ইতিবাচক হিসেবে বিবেচিত হয়।
তবে অভিযোগ রয়েছে, রাজনৈতিক চাপ ও নানা সমীকরণের কারণে তাকে বদলি করা হয়েছে। স্থানীয়দের মতে, উল্লাপাড়ায় প্রশাসনিক দায়িত্ব পালন করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। একদিকে বিরোধী রাজনৈতিক শক্তির প্রভাব, অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের চাপ—সব মিলিয়ে প্রশাসনিক ভারসাম্য রক্ষা করা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন