মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শাপলাবাগ, সোনারবাংলা রোড ও রেলস্টেশন এলাকায় সন্ত্রাস দমনে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন চিহ্নিত আসামি গ্রেফতার হয়েছে।
পুলিশ জানায়, গত ১২ এপ্রিল সিএনজি শ্রমিক নেতা লুৎফর রহমানকে মারধরের ঘটনায় অভিযান জোরদার করা হয়। এরই অংশ হিসেবে ১৩ এপ্রিল রাত থেকে ভোর পর্যন্ত সহকারী পুলিশ সুপার মোঃ ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
থানার ওসি মোঃ জহিরুল ইসলাম মুন্না জানান, এলাকায় সন্ত্রাস ও মাদক দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন