, বাংলাদেশ |

শীর্ষ খবর

মাদক ব্যবসায়ী আটক, এলাকাবাসীর হাতে ধরা পড়ে পুলিশের কাছে হস্তান্তর।

 


মোঃ সেলিম মাদারীপুর প্রতিনিধি।


মাদারীপুর সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নে এলাকাবাসীর উদ্যোগে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম রানা বিশ্বাস (পিতা: দেলোয়ার বিশ্বাস)। স্থানীয়দের অভিযোগ, তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে রানা বিশ্বাস এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। আটক করার পর স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তিনি নিজেই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে জানা গেছে।

এছাড়া তিনি জানান, একই এলাকার জাকির চৌকিদারের হয়ে মাদক বিক্রি করতেন। এলাকাবাসীর দাবি, জাকির চৌকিদার (পিতা: জেনায়ে আলি চৌকিদার) ওই এলাকায় মাদকের ডিলার হিসেবে পরিচিত।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন