, বাংলাদেশ |

শীর্ষ খবর

দিনাজপুরের নবাবগঞ্জে পেট্রোলের অতিরিক্ত দাম, হাতেনাতে ধরা—৫০ হাজার টাকা জরিমানা।

 


মোঃ রাফিউ আহমেদ দিনাজপুর প্রতিনিধি।


দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর এলাকায় পেট্রোলের অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, দাউদপুর এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।

অভিযানকালে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রতি লিটার পেট্রোল ৩৫০ টাকা দরে বিক্রি করছিলেন, যা নির্ধারিত মূল্যের তুলনায় অনেক বেশি। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মূল্য আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন