, বাংলাদেশ |

শীর্ষ খবর

নিখোঁজ বাকপ্রতিবন্ধী কিশোরীর সন্ধান চায় পরিবার।


 

মোঃ শাহিনূর ইসলাম নালিতাবাড়ী প্রতিনিধি।


শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় নিখোঁজ হওয়ার ছয় দিন পার হলেও সন্ধান মেলেনি জোসনারা খাতুন (১৫) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোরীর। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। এ ঘটনায় তার পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ জোসনারা নালিতাবাড়ি উপজেলার বাশকান্দা গ্রামের ইয়াসিন আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জোসনারা স্থানীয় গোজাকুড়া হাতেমীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক ভাগ্নিকে দেখতে যায়। এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও সে বাড়িতে ফেরেনি। 

স্বজনরা আশপাশের গ্রাম, সম্ভাব্য সব আত্মীয়ের বাড়ি ও স্থানীয় হাসপাতালে খোঁজ নিলেও তার কোনো খোঁজ মেলেনি।

সন্তানকে হারিয়ে কাঁন্নায় ভেঙে পড়েছেন বাবা ইয়াসিন আলী। তিনি বলেন, আমার মেয়েটি বাকপ্রতিবন্ধী। ওইদিন সকালে হুট করেই নাতনির স্কুলে গিয়েছিল সে। আমরা ভেবেছিলাম একটু পরেই চলে আসবে। কিন্তু এরপর আর দেখা পাইনি। সব জায়গায় খুঁজেছি, কোথাও আমার মা নেই।

মেয়ের সন্ধান পেতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন ইয়াসিন আলী। তিনি আকুতি জানিয়ে বলেন, আমার মেয়েটির সন্ধান কেউ পেলে দয়া করে ০১৩১৪৪৬৯৯৭৯ নম্বরে জানাবেন। আপনাদের একটু সহায়তায় হয়তো আমি আমার সন্তানকে ফিরে পাব।

পরিবারের পক্ষ থেকে এই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে এবং মানবিক সহায়তা করতে অনুরোধ জানানো হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন