, বাংলাদেশ |

শীর্ষ খবর

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪নং ওয়ার্ড সিন্দুরখান ইউনিয়নের দক্ষিণটুক গ্রামের রাস্তার বেহাল অবস্থা।

 


মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি।


শ্রীমঙ্গল দক্ষিণটুক সাকির আহমেদ ওমান প্রবাসী এবং এলাকাবাসী জানান রাস্তাটা দীর্ঘ অনেক বছর ধরে এভাবে পরে আছে, এলাকার প্রতিনিধিরা নির্বাচনের সময় আমাদেরকে অনেক আশা দেয়, রাস্তা করে দিবে কিন্ত নির্বাচন হয়ে গেলে আর কেউ খুজ খবর নেয় না আমাদের. এভাবে রাস্তাটা পরে আছে,এই রাস্তাটা তেলিআব্দা থেকে মন্দির গাও পর্যন্ত সংযোগ।

 ২থেকে ৩ কিলোমিটার রাস্তার জন্য, এলাকার মানুষ অনেক কষ্টে যাতায়াত করে, স্কুলের ছাত্র ছাত্রী, এলাকার যুবক ও মুরব্বিরা, অনেক কষ্টে যাতায়াত করছেন, জুতা হাতে নিয়ে কাঁধা মাটিতে হেটে বাড়িতে যেতে হচ্ছে, এলাকা বিভিন্ন গর্ভবতী মহিলার ডাক্তার এর কাছে নিয়ে যেতে সমস্যা হয়, কোন গাড়ী আসেনা এলাকাবাসী আরও জানান জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমাদের গ্রামের রাস্তাটা মেরামতের ব্যবস্থা করে দেন.আমাদের গ্রামের মানুষ গুলো অনেক কষ্টে আছে রাস্তার জন্য, তার মধ্যে অনেকেই রাস্তার উপর গাছ লাগিয়ে দিয়েছে তার ও একটা ব্যবস্থা নিবেন আমরা আশাবাদী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন