, বাংলাদেশ |

শীর্ষ খবর

শিক্ষকতার চেয়ে রাজনীতিতে বেশি সক্রিয়, মাসের অধিকাংশ সময় অনুপস্থিত উল্লাপাড়ার প্রধান শিক্ষক ফরিদ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ ।

 


নিউজ ডেস্ক:- স্মৃতি টিভি 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভটবেড়া মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিনের বিরুদ্ধে নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, শিক্ষকতার চেয়ে তিনি রাজনীতি চর্চায় বেশি সময় দেন এবং মাসের অধিকাংশ সময়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।

সোমবার বেলা ১২টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের ভাটবেড়া মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন বিদ্যালয়ে উপস্থিত নেই। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিদ্যালয়ের কাজেই তিনি উপজেলায় অবস্থান করছেন।

তবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, ওই শিক্ষকের জন্য কোনো দাপ্তরিক কাজের নির্দেশনা দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে এলাকাবাসীর দাবি, অতীতেও ফরিদ উদ্দিন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি আওয়ামী লীগের প্যানেল থেকে উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন বলেও জানা গেছে। স্থানীয়রা দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত ও শিক্ষার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন