, বাংলাদেশ |

শীর্ষ খবর

ভৈরবে মাদ্রাসা ছাত্রী'কে অপহরকাণ কালে ভূয়া সাংবাদিক আটক।

 


কাওসার আহমেদ দূরন্ত কিশোরগঞ্জ প্রতিনিধি ‌।

কিশোরগঞ্জের ভৈরবে এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে কমলপুর গাছতলাঘাট এলাকার মৃত শফিক মিস্ত্রির ছেলে জসিম মিয়া এবং কমলপুর (লোকাল বাসস্ট্যান্ড) এলাকার মৃত উসমান গনির ছেলে রনি মিয়ার বিরুদ্ধে। 

গত শনিবার শনিবার (২৮ মার্চ) সকাল আনুমানিক ১০ টার দিকে ভৈরব উপজেলার নিউটাউন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় জসিম মিয়া নিজেকে সাংবাদিক পরিচয় প্রদাণ করে বিভিন্ন সময় বিভিন্ন অনৈতিক কর্মকান্ড করে বেড়াতো। 

ওই সময় স্থানীয়দের হস্তক্ষেপে ওই শিক্ষার্থী মরিয়ম এবং তার বাবা মো. হারুনুর রশীদ (৪৮) উদ্ধার হন এবং পাশাপাশি জসিম মিয়াসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

উদ্ধার হওয়া হারুনুর রশীদ ও তার মেয়ে মরিয়ম (১৬) শহরের নিউটাউন এলাকার বাসিন্দা। হারুনুর রশীদ স্থানীয় আল-মদিনা হোমিওপ্যাথিক ওষুধের দোকানের মালিক।

ভুক্তভোগী পরিবার এবং জসিম মিয়া একে অপরের সাথে পূর্ব বিরোধ ছিলো বলে জানায় এলাকাবাসী। 

এবং অনেক আগে থেকেই মরিয়ম'কে বিভিন্ন ভাবে উত্তক্ত্য করতো বলে জানায় মরিয়মের পরিবার। তবে শনিবার বেলা ১০ টার দিকে মরিয়ম মরিয়ম এবং তার বাবা'কে ডেকে নিয়ে আসে জসিম এবং তার সহযোগী রনি মিয়া।

এক পর্যায় মরিয়মের বাবা'কে মারধর সহ মরিয়ম'কে অটোরিক্সা করে তুলে নিতে চাইলে স্থানীয় এলাকাবাসী বাধা প্রদাণ করেন এবং এক পর্যায় জসিম মিয়া নিজেকে সাংবাদিক পরিচয় প্রদাণ করেন যা সম্পূর্ণ ভূয়া। 

পরবর্তীতে এলাকাবাসীর হস্তক্ষেপে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুইজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থী মরিয়ম জানায়, জসিম ও তার সহযোগী বাসায় এসে বলে একজন নেতা ডাকছে। নিচে নামার পর তারা আমার বাবাকে মারধর করে আমাদের জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে।

এই প্রসঙ্গে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা সাংবাদিক পরিচয় ব্যবহার করে অন্য কোনো অপরাধে জড়িত কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত জসিম মিয়া দীর্ঘদিন ধরে ভুয়া সাংবাদিক ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় নানা অপকর্মে জড়িত।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন