মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি।
শ্রীমঙ্গল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯
( ৫ জানুয়ারি২০২৬ইং ) সকাল সাড়ে ১১টার সময় র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানানো হয় অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযানের অংশ হিসেবে র্যাব-৯-এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে (৪ জানুয়ারি রোববার ) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লছনা এলাকায় অভিযান পরিচালনা করেন চা-কন্যা ভাস্কর্যের উত্তর পাশে ঝোপঝাড়ে এয়ারগান গুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার তথ্য পেয়ে র্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়।
তল্লাশিকালে ঝোপের মধ্যে থাকা দুটি প্লাস্টিকের বস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ১১টি এয়ারগান উদ্ধার করা হয়, তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কাউকে শনাক্ত ও আটক করা সম্ভব হয়নি।
র্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে,
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার হওয়া ১১টি এয়ারগান শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন