, বাংলাদেশ |

শীর্ষ খবর

মেধা যাচাই-বাছাইয়ে" জুড়ি মেধাবৃত্তি" পরিক্ষা।

 

 

মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি।

শিক্ষাই জাতির মেরুদণ্ড, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার আগ্রহ, শিক্ষাই আলো, দৃঢ় মনোবল বৃদ্ধিতে প্রতিবছরের ন্যায় এবারই প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অংশগ্রহণে মৌলভীবাজারের জুড়ি উপজেলায় অবস্থিত জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫'ডিসেম্বর সকাল ১০ ঘটিকা হতে দুপুর ১২:৩০ ঘটিকা পর্যন্ত "পঞ্চদশ জুড়ী মেধাবৃত্তি" পরীক্ষা সম্পন্ন হলো। কেন্দ্রের ৭টি কক্ষে সর্বমোট ৩৭০ জনের মধ্যে ৩৬৯ জন উপস্থিত মেধাবৃত্তিতে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ ( ধামাই এসি, রহিমপুর, ছোট ধামাই, পশ্চিম বড় ধামাই, টালিয়াবেরা, লিলাঘাট, শহীদ মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, গোবিন্দপুর,আতিয়াবাগ চা বাগান,নয়াবাজার,সায়রা,তমালসিংহ মন্ত্রীগাঁও,মোকামবাড়ি,পশ্চিম কচুরগুল,বাহাদুরপর চেরাগ আলী, নিশ্চিন্তপুর, চম্পকাইরা, হাসনাবাদ,হাজী ইব্রাহিম আলী,ভূসাই, বশিরপুর, উত্তর ভবানিপুর, পূর্ব বেলগাঁও, কালাছড়া চা বাগান,কালনীগর,মানিকসিংহ,ভোগতেরা,বেলাগাঁও,কচুরগুল,স্বরসতীবাড়ী,দূর্গাপুর,সোনারুপা,কাশিনগর,আল ইকরা একাডেমী,ভবানিপুর, কেরি এহিয়া,উত্তর জঙ্গিবাই,আমতৈল, চাটেরা,ধলাই চঙ্গাবাড়ি,হাজী খুরশিদ আলী,কৃষ্ণনগর,সাগরনাল,উত্তর সাগরনাল,শিলুয়া,মুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক,ফুলতলা,পাতিলাসাঙ্গন,দক্ষিণ গোয়ালবাড়ি)। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ( অ্যালফাবেট কিন্ডারগার্ডেন স্কুল,আল হামসা একাডেমী,ফরিদ আলী একাডেমী,আইডিয়াল একাডেমী,ছোট ধামাই আইডিয়াল একাডেমী, আহসান আলী একাডেমী,আকবর আলী ভূঁইয়া মেমোরিয়াল একাডেমী, জায়ফরনগর মডেল একাডেমী, জুড়ি প্রি- ক্যাডেট একাডেমী, আব্দুল মুনিম ইসলামিক কেজি স্কুল, দক্ষিণ জাঙ্গিরাই মডেল,চাইল্ড কেয়ার একাডেমী,গুরুগৃহ কিন্ডারগার্টেন স্কুল,আলফালাহ ইসলামিক একাডেমী, আলফালাহ একাডেমী) ও এড্রয়েট স্কুল এন্ড কলেজ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।


গ্রাম উন্নয়ন কার্যক্রম( গ্রাউক) ও জুড়ি মেধাবৃত্তি কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অশোক রঞ্জন পাল বলেন জুড়ি উপজেলায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার মান্নোয়ন, মেধা যাচাই-বাছাই মূল্যায়নে জুড়ি মেধাবৃত্তি পরিক্ষার ব্যবস্থাপনা করা। এটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। ১৫( পনের)টি পরিক্ষার আয়োজনে ১৫( পনের) বছর অতিক্রম করেছে।

মেধাবৃত্তি পরিক্ষায় বাছাই করা সর্বোচ্চ নম্বর পাওয়া ২০-২৫( বিশ-পঁচিশ) জন পরিক্ষার্থীকে পুরষ্কার হিসেবে মান্নোয়ন চেক, শিক্ষা সামগ্রী উপকরণ ও সনদপত্র বিতরণ করে থাকি। তিনি আরও বলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার মান্নোয়নে, মেধা মূল্যায়নে এরকম কার্যক্রম অব্যাহত থাকবে। 

"জুড়ি মেধাবৃত্তি" পরিক্ষা কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে জিজ্ঞাসা করিলে তিনি বলেন জুড়ি উপজেলা সীমান্তবর্তী এলাকা। শিক্ষার মান্নোয়নে জুড়ি মেধাবৃত্তি পরিক্ষা ব্যবস্থাপনা করা। 

সাংগঠনিক সম্পাদক এসআই সুমনসহ জুড়ী মেধা বৃত্তি প্রকল্প পরিচালনা কমিটি, স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ, শিক্ষক নেতৃবৃন্দ, গ্রাউক কর্মকর্তা ও কর্মচারী, অভিভাবকসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

জুড়ি মেধাবৃত্তি পরিক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণে তাদের পড়ালেখায়, শিক্ষার মান ও মেধা, যাচাই-বাছাই পূর্ণতা জ্ঞান বুদ্ধি প্রকাশে স্থানীয়রা অনন্য সুযোগ সুবিধার কথাও ব্যক্ত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন