, বাংলাদেশ |

শীর্ষ খবর

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ এর বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

 


মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি।

আসছে ১৮–২০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সিজন–টু। বৈচিত্র্যময় এই সাংস্কৃতিক উৎসবকে সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

এই উপলক্ষে আজ (১১ ডিসেম্বর ২০২৫ইং) বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) মুহিবুল্লাহ আকন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিল্পীবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধিরা, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের শান্তিপ্রিয় মানুষ।

উপজেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখ থেকে শুরু হওয়া র‌্যালিটি শ্রীমঙ্গল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন