, বাংলাদেশ |

শীর্ষ খবর

শ্রীমঙ্গলে বড় আকৃতির অজগর সাপ উদ্ধার।

 


মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি 

সোমবার ২৪ নভেম্বর দুপুর ১ টায় শ্রীমঙ্গলের ইছবপুর এলাকায় ঝোপঝাড় পরিষ্কার করার সময় শ্রমিকরা হঠাৎ দেওয়ালের ওপর একটি বড় আকৃতির অজগর সাপ দেখতে পায় সাপটি দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন।

পরবর্তীতে বিষয়টি অধ্যক্ষ অশীত কুমার পাল ও অনিক দেবকে জানালে তারা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ এবং পরিবেশ কর্মী রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অজগর হিসেবে শনাক্ত করেন। এরপর তাঁরা অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন