মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি।
শ্রীমঙ্গল শহর চৌমুহনাতে তোরণের যে কাঠামোটি তৈরি করা হয়েছিল,সেটি ভেঙে পড়ে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে।
যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, তোরণের জন্য ব্যবহৃত বাঁশের কাঠামোটি রাস্তার উপর হেলে বা ভেঙে পড়ে আছে।
ভাঙা বাঁশের সাথে অসংখ্য ইলেকট্রিক তার জড়িয়ে আরও ভয়াবহ করে তুলেছে।
রাস্তার পাশে এভাবে ভেঙে পড়ে থাকায় যানবাহন চলাচল ও সাধারণ পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।
শ্রীমঙ্গল পৌরসভা,স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাধারণ মানুষ দৃষ্টি আকর্ষণ করছে দয়া করে দ্রুততম সময়ের মধ্যে এই ঝুঁকিপূর্ণ কাঠামোটি অপসারণ করে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য, নাহলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনায় ঘটতে পারে।।

একটি মন্তব্য পোস্ট করুন