, বাংলাদেশ |

সাঁথিয়ায় ৩ মাদক ব্যবসয়ীকে কারাদণ্ড ও জরিমানা।

 


শামীম আহমেদ পাবনা প্রতিনিধি ।


রবিবার (১৭ মে) সাঁথিয়া থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান ও ও সাঁথিয়া থানা পুলিশের যৌথ মাদক বিরোধী অভিযানে সাটিয়াকোলা গ্রামের আজিবর মোল্লার ছেলে মোঃ জনি মোল্লাকে (৩২) গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১'শ টাকা জরিমানা করা হয়। এছাড়া সাঁথিয়া থানা পুলিশ অপর এক মাদকবিরোধী অভিযানে পাইকরহাটী গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে মোঃ হাশেম, ঘুঘুদহ গ্রামের মৃত নজরুলের ছেলে মোঃ জানে আলমকে আটক করেছে। এ সময় ১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মামলা রুজু করে আদালতের মাধ্যমে আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম জানান, প্রতিদিন আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে, আমরা সাঁথিয়া থানায় মাদককে জিরো টলারেন্সে নামিয়ে আনতে চাই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন