নিজস্ব প্রতিবেদক:-
সিরাজগঞ্জ শহর থেকে পরিচালিত পরিবহন DHAKA EXPRESS এর বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীদের কাছ থেকে আগে এক ধরনের ভাড়া নির্ধারণ করে পরে বাস চলন্ত অবস্থায় দ্বিগুণ ভাড়া দাবি করার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী যাত্রী ও সলপ নিউজের সম্পাদক মোঃ ফয়সাল হাসান জানান, আজ ২৪ মে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে তিনি চান্দ্রা থেকে সিরাজগঞ্জের কড্ডার মোড়ের উদ্দেশ্যে রওনা হন। এ সময় তিনি DHAKA EXPRESS বাসে ওঠেন। বাসে ওঠার আগে কর্তৃপক্ষ ২০০ টাকা ভাড়ায় সম্মতি দিলেও, কিছুদূর যাওয়ার পর হঠাৎ করেই ৪০০ টাকা ভাড়া দাবি করা হয়।
তিনি আরও জানান, অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে বাসের স্টাফরা তাকে বাস থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেন। পরে বাধ্য হয়ে অতিরিক্ত ২০০ টাকা পরিশোধ করতে হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, সাধারণ যাত্রীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীরাও এমন ভোগান্তির শিকার হচ্ছেন। এতে যাত্রীদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত বাসটির লাইসেন্স নম্বর: ঢাকা মেট্রো ব-১২-২৫২৯। জানা গেছে, বাসটি সিরাজগঞ্জ শহর থেকে ঢাকার বিভিন্ন রুটে নিয়মিত চলাচল করে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবহন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী যাত্রীরা।

একটি মন্তব্য পোস্ট করুন