, বাংলাদেশ |

উল্লাপাড়ায় আলী আহাম্মদ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও মোহাম্মদ রায়হানুল ইসলাম।


 

মোঃ হামিদুল ইসলাম নিজেস্ব প্রতিনিধি।


সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোহাম্মদ রায়হানুল ইসলাম আজ ১০ জুন ২০২৬, বুধবার উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের আলী আহাম্মদ উচ্চ বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করেন।

বিদ্যালয়ে পৌঁছালে প্রধান শিক্ষক জনাব মোঃ রফিকুল ইসলাম তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ইউএনও মহোদয় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, পরিচ্ছন্নতা এবং শিক্ষকদের আন্তরিকতা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি স্বল্প সময়ের জন্য হলেও শিক্ষকদের নিয়ে একটি দিকনির্দেশনামূলক সভা করেন।

সভায় তিনি বাল্যবিবাহ প্রতিরোধ, মাদককে না বলা ও মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি, নৈতিক শিক্ষার বিকাশ, মনীষীদের বাণী শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং পাঠ্যক্রমের পাশাপাশি সহ-শিক্ষামূলক কার্যক্রম ও খেলাধুলায় শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষকদের এসব বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আরও মনোযোগী হয়।

এদিকে, বিদ্যালয়ের সভাপতি জনাব মামুন সিরাজ ইবনে রহিম ঢাকায় অবস্থান করায় তিনি মোবাইল ফোনে ইউএনও মহোদয়ের সাথে কথা বলেন। আলাপচারিতায় ইউএনও বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে ইউএনও মহোদয় বিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করেন।

বিদ্যালয়ে আগমনের জন্য প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বিদ্যালয়ের পক্ষ থেকে, শিক্ষক-কর্মচারী এবং অ্যাডহক কমিটির পক্ষ থেকে ইউএনও মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন